প্রবাসী বক্সার জিনাত ফেরদৌসের স্বর্ণজয়
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২২ পিএম, ২৪ এপ্রিল ২০২৪ বুধবার
বক্সার জিনাত ফেরদৌস।
বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন।
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন জানান, দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত মানদেলা আফ্রিকান বক্সিং কাপে এই পদক জিতেছেন জিনাত। বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে জিনাত ৫০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়ে স্বর্ণপদক পান।
আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনাময় বক্সার হিসেবে চীনের হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জিনাত। যদিও সেই গেমসে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। অবশ্য বক্সার সেলিম ওই গেমসে পদকের কাছাকাছি গিয়েছিলেন। ফলে প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের জন্য সেলিমের নাম বক্সিং ফেডারেশন পাঠিয়েছে।
তুহিন জানান, ‘সেলিম হোসেন এশিয়ান গেমসে পরীক্ষিত। জিনাত হাংজুতে খুব একটা ভালো করেনি। তবে এখন মনে হচ্ছে সে নিজেকে আরও পারদর্শী করে তুলছে। এই দুজনের সঙ্গে আবু তালহাও মে মাসে থাইল্যান্ডে একটি অলিম্পিক বাছাই টুর্নামেন্টে খেলবে। সেখানে পদক পেলে বা ভালো অবস্থান থাকলে সরাসরি অলিম্পিক খেলার সম্ভাবনা রয়েছে তিনজনের যে কারও। আমরা শেষ চেষ্টা করব।’
এশিয়ান গেমসে পঞ্চম স্থান অর্জন করা বক্সার সেলিম বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে কঙ্গো মিশনে ছিলেন। অলিম্পিকে খেলার সম্ভাবনা থাকায় বর্তমানে দেশে অনুশীলন করছেন তিনি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











